হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে পুয়ের্তো রিকোয়ায় ব্যাপক বিক্ষোভ

আমার দেশ অনলাইন

পুয়ের্তো রিকো। ছবি: আলজাজিরা

বিদ্যুতের রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং মৌলিক সেবার অবনতির প্রতিবাদে পুয়ের্তো রিকোয়ায় হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।

শুক্রবার রাজধানী সান হুয়ানে আয়োজিত এ বিক্ষোভে শ্রমিক, অবসরপ্রাপ্ত ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাসচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শ্রমিক ইউনিয়ন ও ধর্মীয় সংগঠনসহ প্রায় ৩০টি সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘জাতীয় ক্ষোভ দিবস’।

আয়োজকদের হিসাবে, বিক্ষোভে প্রায় আট হাজার মানুষ অংশ নেন। দ্বীপটির বিভিন্ন শহর ও এলাকা থেকে বাসে করে বিক্ষোভকারীরা রাজধানীতে আসেন। একপর্যায়ে তারা প্রধান মহাসড়কের একটি অংশ দখল করে নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা বিদ্যুৎ ও পানির অনিয়মিত সরবরাহ এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, অনেক এলাকায় সপ্তাহে একাধিকবার ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। সম্প্রতি আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিলও প্রায় ১৮ শতাংশ বেড়েছে।

বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান লুমা এনার্জিকে এ পরিস্থিতির জন্য দায়ী করেন অনেক বিক্ষোভকারী। বুধবার পুয়ের্তো রিকোর সুপ্রিম কোর্ট সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি বাতিলের উদ্যোগ অনুমোদন করেছে। তবে চুক্তি বাতিলের পর বিদ্যুৎ ব্যবস্থাপনা কীভাবে চলবে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

২০১৭ সালে ঘূর্ণিঝড় মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো এখনো পুরোপুরি সংস্কার হয়নি। এ অবস্থায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত বেসরকারি বিনিয়োগ ও চলমান প্রকল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা জানিয়েছে দেশটির শিল্প সমিতি।

২০২৫ সালের জানুয়ারিতে গভর্নর জেনিফার গঞ্জালেজ দায়িত্ব নেওয়ার পর এটিকে পুয়ের্তো রিকোর অন্যতম বড় বিক্ষোভ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন, জনসাধারণের ক্ষোভকে সংগঠিত আন্দোলনে রূপ দিয়ে পরিবর্তনের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

সূত্র: আলজাজিরা

আরএ

হরমুজ থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে কংগ্রেসের প্রতি মার্কিন সিনেটরের আহ্বান

৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত

গাজায় নিহত এমএসএফের দুই কর্মীকে ‘হামাস’ আখ্যা দিল ইসরাইল

মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানাল সৌদি আরব

১৬৮ শিশু হত্যার কথা কখনো ভুলব না: পেজেশকিয়ান

‘এই যুদ্ধে অনেক কিছু হারিয়েছি, সন্তানদের হারাতে চাই না’: গাজায় মায়ের আকুতি

মধ্যপ্রাচ্যের শাসকদের অন্দরমহলের যৌনতা-ব্ল্যাকমেইল ও মাদক

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি

ইয়েমেনে ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা, নরওয়ের এনজিও প্রধানের সতর্কবার্তা