হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে ‘অভ্যুত্থানচেষ্টার’ অভিযোগে সশস্ত্র নেতার মৃত্যুদণ্ড কার্যকর

আমার দেশ অনলাইন

ইরানে গত জানুয়ারিতে একটি কথিত অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে আব্বাস আকবারি নামে এক সশস্ত্র নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পর আকবারিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

গত জানুয়ারিতে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক অস্থিরতা ও বিক্ষোভের সময় ইসফাহান প্রদেশের নাইন এলাকায় নিরাপত্তা বাহিনীর দিকে পিস্তল দিয়ে গুলি ছুড়েছিলেন আকবারি।

তাঁর বিরুদ্ধে ‘মোহাহেরেবা’ (আল্লাহর বিরুদ্ধে শত্রুতা), সরকারি সম্পত্তি ধ্বংস এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগ আনা হয় এবং আদালত তাঁকে এ সব অপরাধে দোষী সাব্যস্ত করেন।

সূত্র: আলজাজিরা

এসআর

শত্রুদের নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত, জানাল ইরান

ইসরাইলে ‘জায়নবাদী সরকার’ গঠনে ৪ শর্ত দিলেন আইজেনকোট

আরবরা শত্রু এবং ফিলিস্তিনের ভূমি ইহুদিদের—প্রশিক্ষণে মগজ ধোলাই হয় ইসরাইলি সেনাদের

ইসরাইলকে ভোট দিয়েছে ইসরাইলিরা, ব্যালটে কেন ছিল না গাজা

পারমাণবিক ইস্যুত কোনো ছাড় নয়, আলোচনার আগে দাবি পূরণের শর্ত ইরানের

বেদুইন নারীদের ভোটে সাফল্য আরব দলগুলোর

ইয়েমেনে নতুন করে যুদ্ধে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬১০০ অন্তঃসত্ত্বা নারী

ইরান যুদ্ধ থেকে ফায়দা লুটছে তেল কোম্পানিগুলো: স্যান্ডার্স

স্থিতিশীল ইয়েমেন ছাড়া আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয়

হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুতে ক্ষুব্ধ গুতেরেস