হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে মার্কিন বাহিনী

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : রয়টার্স

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির মধ্যে মার্কিন সামরিক বাহিনী এই অঞ্চলে তাদের উপস্থিতি বজায় রেখেছে এবং অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

পোস্টটির সঙ্গে সেন্টকম একটি ছবিও শেয়ার করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ছবিতে দেখা যাচ্ছে একটি এফ-১৬ ফাইটার জেট বা যুদ্ধবিমান ‘মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে’।

পোস্টটিতে আরো বলা হয়, ‘আমেরিকান বাহিনী আঞ্চলিক উপস্থিতি এবং সতর্কতা বজায় রেখেছে।’

এর আগে সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছিল, সাম্প্রতিক কয়েক ঘণ্টায় মার্কিন বাহিনী ইরানের চালানো বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে। হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোতে আঘাত হানার উদ্দেশ্যে ইরান এই ড্রোনগুলো উৎক্ষেপণ করেছিল।

ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়ে সেন্টকম আরো উল্লেখ করেছে, ‘আন্তর্জাতিক বাণিজ্য করিডরটি (হরমুজ প্রণালি) জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।’

সূত্র: আলজাজিরা

এএম

ইরান যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছেন ট্রাম্প

গাজার কাছে সামরিক ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধের চুক্তির খসড়ায় একমত যুক্তরাষ্ট্র ও ইরান

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন মিশন শেষ মুহূর্তে স্থগিত করলেন ট্রাম্প

শান্তিচুক্তির ইঙ্গিত ইরান-যুক্তরাষ্ট্রের, বিজয় দাবি তেহরানের

ইরানে কৌশলগত বিপর্যয় থেকে বেরিয়ে আসার চেষ্টায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে যা বলল ইরান

শত্রুর আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘পর্যায়ক্রমিক চুক্তি’র সম্ভাবনা

সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিরুদ্ধে ইসরাইলে বিক্ষোভ