হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল ইস্যুতে সৌদি-রাশিয়ার বৈঠক

আলজাজিরা

৩০ অক্টোবর জর্জিয়ার আটলান্টায় জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিতে পৌঁছান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ (ডান দিক থেকে দ্বিতীয়), সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান (মাঝখানে) এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান (ডান দিকে) ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে আলোচনা করেছেন সৌদি আরব ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইয়েমেনের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও আলোচনা হয়।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

বৈঠকে দুই মন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে সামুদ্রিক জাহাজ চলাচলের বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে চলমান প্রচেষ্টাও পর্যালোচনা করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এএম

সৌদি আরব থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার

ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান

আবু মুসাসহ তিন দ্বীপ নিয়ে আমিরাতের দাবিতে কানাডার সমর্থন, প্রতিবাদ ইরানের

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

ইরানে আবার হামলার পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য ভয়ানক হতে পারে

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

বিশ্ব ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে: বিশ্লেষক