হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ গুতেরেসের

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি অঞ্চলের বিভিন্ন সাম্প্রতিক ঘটনার প্রতি উদ্বেগ জানান।

গুতেরেস সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লেবানন, ইরান ও গাজায় কার্যকর যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, গাজায় প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়ার ইসরাইলের সিদ্ধান্ত নিয়েও তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি অবিলম্বে সব সীমান্ত ও প্রবেশপথ পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান, যাতে মানবিক সহায়তা ও জরুরি পণ্য সরবরাহ নির্বিঘ্নে চালানো যায়।

এছাড়া আন্তর্জাতিক জলপথে চলাচলের অধিকার ও স্বাধীনতা সম্মানের ওপরও জোর দেন জাতিসংঘ মহাসচিব। বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের আরোপিত বিভিন্ন নৌ অবরোধ ও চলাচল-সংক্রান্ত উত্তেজনার প্রতি ইঙ্গিত বহন করে।

গুতেরেস বলেন, “সংলাপ ও আলোচনাই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।” তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘের এই আহ্বানকে পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এসআর

পাকিস্তানের মাধ্যমে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের ব্যর্থতার দায় ইসরাইলের নেতানিয়াহুর ওপর চাপাতে পারেন ট্রাম্প: বিশ্লেষক

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতির পর্যায়ে গিয়েছিলেন ট্রাম্প: মার্কিন দূত

আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক

লেবাননের জেফতা শহরে ইসরাইলি হামলা, শিশুসহ নিহত ৭

ইসরাইলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩ হাজার ৬৩৭

ইরানের হামলা বন্ধের ঘোষণার পরও বন্ধ থাকছে ইসরাইলের স্কুল

‘ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরাইল’

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে আগুন, ভেতরে ছিলো ২৪ ভারতীয় নাবিক

‘ইসরাইলের বিদায় ঘণ্টা বেজে গেছে’