হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি এখন আইআরজিসির সামরিক নিয়ন্ত্রণে, দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সামরিক নিয়ন্ত্রণে রয়েছে বলে জোর দাবি জানিয়েছে ইরান। হরমুজ প্রণালিতে অবস্থিত হরমুজ দ্বীপের দক্ষিণের ‘রেড বিচ’ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ভূ-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে যেকোনো ধরনের যাতায়াতের জন্য অবশ্যই ইরানি পক্ষ, দেশটির সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে সমন্বয় করতে হবে।

সম্প্রতি আইআরজিসির নৌবাহিনী ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের পরিধি আরো বাড়াচ্ছে।

ইরানি কর্তৃপক্ষ জানাচ্ছে, হরমুজ প্রণালি এখন আইআরজিসির সামরিক নিয়ন্ত্রণে রয়েছে এবং এই প্রণালি দিয়ে কোনো সামরিক জাহাজ বা যুদ্ধজাহাজকে কোনোভাবেই যাতায়াত করতে দেওয়া হবে না। তবে বন্ধুভাবাপন্ন দেশগুলোর জাহাজ ও নৌযান চলাচলের অনুমতি দেওয়া হলেও, শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো জাহাজ এই প্রণালি দিয়ে মোটেও পার হতে পারবে না।

গত দুই থেকে তিন দিনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যায় সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩০ থেকে ৪০টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে, যার বেশির ভাগই ছিল চীনা কোম্পানিগুলোর মালিকানাধীন। তবে গত ২৪ ঘণ্টায় এই সমুদ্রপথ দিয়ে নতুন করে কোনো জাহাজ বা নৌযান চলাচলের কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

এএম

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি

২৬ দিন সাগরে ভেসে থাকা নৌকায় ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ দোকানিকে মারধর, থানায় অভিযোগ

বই পড়ার অভ্যাসই তৈরি করতে পারে ধৈর্যশীল ও মানবিক জাতি: জুবাইদা রহমান