হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের মৃত্যুদণ্ড আইন কেবল ফিলিস্তিনিদেরই লক্ষ্যবস্তু করছে

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

ইসরাইলের মৃত্যুদণ্ড সংক্রান্ত আইনটি কেবল ফিলিস্তিনিদের লক্ষ্য করেই তৈরি করা হয়েছে। এমনকি ইসরাইল যাদের সন্ত্রাসী মনে করে কিংবা যারা সন্ত্রাসী হামলায় দোষী সাব্যস্ত হয়েছে-এমন ইসরাইলিরাও এই আইনের আওতায় পড়ছে না।

ইসরাইল মূলত অধিকৃত ভূখণ্ডজুড়ে ফিলিস্তিনিদের ওপর ইতোমধ্যে যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে, এই আইনের মাধ্যমে তারা সেটিকে একটি আনুষ্ঠানিক রূপ দিতে চায়।

ইসরাইল যখন ফিলিস্তিনিদের গুলি করে হত্যার সিদ্ধান্ত নেয়, তখন বেশ কিছু হামলার ঘটনাস্থলে থাকা আহত ফিলিস্তিনিদের কোনো ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয় না। পাশাপাশি, ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ওপর চিকিৎসা অবহেলারও প্রমাণ পাওয়া গেছে।

বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা কারাবন্দিদের ওপর নির্যাতনের ঘটনা নথিবদ্ধ করেছে, যার ফলে মূলত কারাগারেই এসব মানুষের মৃত্যু ঘটছে।

এই আইনটি ইসরাইলের আইনসভা নেসেটের সদস্যদের ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করবে, কারণ ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন চালানো ইসরাইলি জনগণের কাছে বেশ জনপ্রিয়।

এই আইন অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার ফিলিস্তিনি পরিবারগুলোর মধ্যে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে। এটি প্রমাণ করে যে ফিলিস্তিনিদের শাস্তি দিতে ইসরাইল কত দূর পর্যন্ত যেতে প্রস্তুত।

সূত্র: আল-জাজিরা

এএম

নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি আবারও বাতিল

ইসরাইলে জড়ো করা হচ্ছে মার্কিন অস্ত্রবাহী বিমান

ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, লেবানন-গাজায় প্রাণহানি

ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার আহ্বান মার্কিন সিনেটরের

ইরাকের মাটিতে ইসরাইলের দ্বিতীয় গোপন ঘাঁটির সন্ধান

ইরান যুদ্ধে বিশ্বজুড়ে কোম্পানিগুলোর ক্ষতি অন্তত ২৫ বিলিয়ন ডলার

ইরানে নতুন হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তায় প্রস্তুত ইসরাইলি বাহিনী

ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

গাজামুখী ত্রাণবহরকে নিরাপত্তা দিতে জাতিসংঘ বিশেষজ্ঞের আহ্বান

ইরান যুদ্ধ: সংকটে বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার