হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুথিদের কঠোরভাবে মোকাবিলা করবে সৌদি আরব

মোহাম্মদ বিন সালমান

আল-জাজিরা

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: এপি

ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপস করবে না সৌদি আরব। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) বলেছেন, হুথিরা ‘বিশৃঙ্খলা ও ধ্বংসের’ পথ বেছে নিয়েছে। এর ফলে ইয়েমেনের জনগণ ও পুরো অঞ্চল হুমকির মুখে পড়ছে।

গতকাল বুধবার সৌদি আরবের শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বছরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এমবিএস। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো হুমকি বা হামলা হলে তার বিরুদ্ধে কঠোর জবাব দিতে দেশটি দ্বিধা করবে না।

সৌদি যুবরাজ আগস্টে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এই জোট আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে সৌদি নেতৃত্বের অঙ্গীকারের প্রকাশ। উত্তেজনা ও সংঘাতের প্রভাব থেকে অঞ্চলকে সুরক্ষিত রাখা এবং বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় বাড়ানোও এই উদ্যোগের লক্ষ্য।

তবে নিরাপত্তা রক্ষার পাশাপাশি উত্তেজনা কমাতেও সৌদি আরব সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান এমবিএস। তার ভাষায়, কূটনৈতিক সমাধানের পথকে সমর্থন করতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। তবে দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

লোহিত সাগরে জাহাজ রক্ষায় জোট

লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালিতে হুথিদের জাহাজে হামলার বিষয়েও কথা বলেন সৌদি যুবরাজ। তিনি বলেন, রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে আন্তর্জাতিক নৌপথ ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

আন্তর্জাতিক নৌপথে সবার অভিন্ন স্বার্থ রক্ষায় একটি ‘বহুজাতিক প্রতিরক্ষামূলক সামুদ্রিক জোট’ গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকারের বাহিনীর সঙ্গে লড়াই করছে হুথিরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে হামলা আরো বাড়িয়েছে গোষ্ঠীটি।

গত সপ্তাহে সৌদি আরব জানিয়েছিল, পশ্চিমাঞ্চলীয় তায়েফ ও লোহিত সাগরের ইয়ানবু বন্দরের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

এর পাশাপাশি হুথিরা সৌদি রাজধানী রিয়াদে একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’ এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনায় হামলার দাবি করেছে।

হুথিদের হামলা অব্যাহত থাকলে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে ‘যে কোনো উপায়ে’ সহায়তা করা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

এএম

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ইরান

ব্রিটিশ ঘাঁটিতে কথিত নাশকতার ঘটনায় ইরানকে জড়ালেন বার্নহ্যাম

ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন নেতানিয়াহু

‘ইরানের অর্থনীতি বিচ্ছিন্নের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই’

৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

ইসরাইলে আরো উগ্র নতুন প্রজন্মের উত্থান

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ

পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি করছে ইরান

মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করল ইরান

হরমুজ খোলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব পেল ইরান