হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমেরিকা ও ইসরাইলকে পুড়িয়ে ছারখার করতে চায় ইরান

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

আমার দেশ অনলাইন

ইসরাইলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ছবি : সংগৃহীত

ইরান ও তার প্রক্সি এজেন্টরা আমেরিকা ও ইসরাইলকে পুড়িয়ে ছারখার করতে চায় বলে অভিযোগ করেছেন ইসরাইলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

ইসরাইলে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাতে গিয়ে সোমবার তিনি এ কথা বলেন।

ট্রাম্পের শীর্ষ এই দূত দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া শত্রুতার জন্য ইরানকে দায়ী করে কড়া সমালোচনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘ইরান ও তার শয়তানের প্রক্সি এজেন্টরা আমেরিকা ও ইসরাইলকে পুড়িয়ে ছারখার করতে চায়।’

তেহরানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘শয়তানের মূল ঘাঁটি তেহরানে অবস্থিত।’

এর আগে, ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে ইসরাইল।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, কিছুক্ষণ আগে ইসরাইলি বিমানবাহিনী ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি। ঠিক কোথায় এই হামলা চালানো হয়েছে, তা-ও ওই পোস্টে জানানো হয়নি।

এদিকে ইরানের গণমাধ্যমের খবরে রোববার জানা গেছে, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইরানের বার্তা সংস্থা মেহরের খবর বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে এই বিমানবন্দরটি চালু করা হয়।

গত এপ্রিলের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই রোববার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

সূত্র: আলজাজিরা

এএম

আবু মুসাসহ তিন দ্বীপ নিয়ে আমিরাতের দাবিতে কানাডার সমর্থন, প্রতিবাদ ইরানের

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল ইস্যুতে সৌদি-রাশিয়ার বৈঠক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

ইরানে আবার হামলার পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য ভয়ানক হতে পারে

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

বিশ্ব ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে: বিশ্লেষক

‘আমার জীবনও ধ্বংসস্তূপে চাপা পড়েছে’Ñপরিবারের ১২ সদস্য হারানো ইরানি যুবক

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র