হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

টরন্টোয় বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৫

বিবিসি

ছবি : রয়টার্স

কানাডার টরন্টো শহরের জনপ্রিয় ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসবে বন্দুক হামলায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত ৮টা ১২ মিনিটের দিকে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছয়জন গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে। তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

টরন্টো পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। তবে হামলাকারী বা হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত চলছে।

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ট এই ঘটনাকে ‘অর্থহীন সহিংসতা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই হামলায় দুজনের মৃত্যু হয়েছে এবং আরো অনেকে আহত হয়েছেন।

দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে টরন্টো পুলিশের একজন মুখপাত্র এক্সে দেওয়া তথ্যের বাইরে অতিরিক্ত কোনো বিবরণ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরে জানানো হবে। তবে হামলাকারী কে ছিলেন, কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে কিংবা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতি বছরের মতো এবারও টরন্টোর মিডটাউন এলাকায় অনুষ্ঠিত হচ্ছিল ২২তম ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসব। ১১-১২ জুলাইব্যাপী এই উৎসবে লাতিন সংগীত, নৃত্য ও নানা সাংস্কৃতিক আয়োজন চলছিল। উৎসব চলাকালীন এ হামলার ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এএম

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা