হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্বকাপ ভিসা অনিশ্চয়তা নিয়ে তুরস্কে গেল ইরান ফুটবল দল

আমার দেশ অনলাইন

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবে ইরান জাতীয় ফুটবল দল তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

সংবাদ সংস্থা তাসনিম জানায়, দলটি তুরস্কের আনতালিয়ায় গেছে একটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলতে এবং যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে।

দলে রয়েছে ২২ জন দেশীয় লিগভিত্তিক খেলোয়াড় এবং কোচিং স্টাফ।

প্রধান কোচ আমির গালেনোই জানিয়েছেন, তুরস্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসা আবেদনও সম্পন্ন করা হবে।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানকে টুর্নামেন্টে অংশ নিতে কোনো বাধা নেই। অন্যদিকে ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং ইরানের কিছু ম্যাচ মেক্সিকো বা কানাডায় সরানোর প্রস্তাবও তারা নাকচ করেছে।

ইরান অবশ্য অতীতে তাদের ম্যাচ যুক্তরাষ্ট্রের পরিবর্তে সহ-আয়োজক দেশগুলোতে সরানোর প্রস্তাব দিয়েছিল, যা গ্রহণ করা হয়নি।

সূত্র: আল জাজিরা

এসআর

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় নিহত ৬, আহত ৪০

২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে ফের হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

হরমুজ পরিচালনায় নতুন সংস্থা গঠন করল ইরান

চুক্তি না হলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না: ট্রাম্প

হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিয়ে ইরান–ওমান আলোচনা

ইসরাইলের মৃত্যুদণ্ড আইন কেবল ফিলিস্তিনিদেরই লক্ষ্যবস্তু করছে

নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি আবারও বাতিল

ইসরাইলে জড়ো করা হচ্ছে মার্কিন অস্ত্রবাহী বিমান

ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, লেবানন-গাজায় প্রাণহানি

ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার আহ্বান মার্কিন সিনেটরের