হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিরুদ্ধে ইসরাইলে বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ইসরাইলে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। সামরিক বাহিনীতে যোগদানে অনিচ্ছুক ব্যক্তিদের গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে মহাসড়ক ও রেলপথ আবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালে দুজন আহত হয়েছেন।

মধ্য ইসরাইলে এই বিক্ষোভের ডাক দেয় জেরুজালেম ফ্যাকশন নামে একটি সংগঠন। এর আগে বুধবার সামরিক বাহিনীতে যোগদানে অনিচ্ছুক ১৯ জনকে আইডিএফের হেফাজতে হস্তান্তর করে পুলিশ। তাদেরকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার রাতে জেরুজালেম এবং তেল আবিবের আটক কেন্দ্রগুলোর বাইরেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবারের বিক্ষোভের অনেক অংশগ্রহণকারীকে জেরুজালেম, বেইত শেমেশ এবং অন্যান্য হারেদি অধ্যুষিত এলাকা থেকে নিয়ে আসা হয়েছিল।

পরিস্থিতি আরও খারাপ হবে আশঙ্কা করে পুলিশ আগেই সাধারণ মানুষকে কেন্দ্রীয় অঞ্চলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার পরামর্শ দেয়।

তবে সন্ধ্যার পর বিক্ষোভকারীরা রেললাইনে নেমে পড়লে তেলআবিবে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। জেরুজালেম থেকে তেল আবিবগামী একটি ট্রেনের শত শত যাত্রীকে নামিয়ে দেয়া হয় বেন গুরিয়ন বিমানবন্দরে। পরে পুলিশ জানায়, মহাসড়কগুলো পুনরায় খুলে দেয়া হয়েছে এবং জেরুজালেম ফ্যাকশনের নেতারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরএ

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

বিশ্ব ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে: বিশ্লেষক

‘আমার জীবনও ধ্বংসস্তূপে চাপা পড়েছে’Ñপরিবারের ১২ সদস্য হারানো ইরানি যুবক

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ২২ দেশে বন্দরের শ্রমিকদের ধর্মঘট

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ইয়েমেনে হতাহত ৯ হাজারের বেশি, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরুজ্জীবনে তেহরানে কাতারের প্রতিনিধিদল

হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির