হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি বিমান হামলায় কন্যাসহ ফিলিস্তিনি কমান্ডার নিহত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি (সংগৃহীত)

লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)-এর এক কমান্ডার ও তার কিশোরী কন্যা নিহত হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে শহরের দক্ষিণ প্রবেশপথের কাছে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ হামলার ঘটনা ঘটে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএএ) জানিয়েছে, একটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানে। এতে পিআইজে কমান্ডার ওয়ায়েল আবদুল হালি এবং তার ১৭ বছর বয়সী মেয়ে রিমা নিহত হন।

হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ভবনের আশপাশে উদ্ধার তৎপরতা চালানো হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে লেবানন সীমান্তজুড়ে বৃদ্ধি ইসরাইলি হামলা পেয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও ইসরাইলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও বেড়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো

জুরেলের সেঞ্চুরিতে ভারতের দাপট

ফাইনালে খেলতে চান জ্যোতিরা

নেইমার ম্যাজিকেও জয় বঞ্চিত সান্তোস

চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে এক নারীসহ গ্রেপ্তার ৩

পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

মাকে হত্যার পর সন্তানকেও হত্যা, ৫ দিন পর মিলল শিশুর লাশ

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’