হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ইরান

আল-জাজিরা

ছবি: রয়টার্স

মার্কিন নিষেধাজ্ঞার চাপের মধ্যেই চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করছে ইরান। দেশটির অর্থমন্ত্রী আলি মাদানিজাদেহ বলেছেন, চীনের সঙ্গে সামগ্রিক সম্পর্ক শক্তিশালী করতে ইরান দৃঢ়ভাবে কাজ করছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পেইউয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন মাদানিজাদেহ।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে চীনের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে দুই দেশের সহযোগিতার বড় সুযোগ রয়েছে।

মাদানিজাদেহ শিল্প বিনিয়োগ, নতুন প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, সরবরাহব্যবস্থা ও শিল্প প্রকল্পে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন।

এর মধ্যে মঙ্গলবার ইরানের সামরিক বাহিনীর জন্য অস্ত্র ও বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহের অভিযোগে চীনভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী নেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

তবে চীন এখনো ইরানের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। ইরানের অর্থনীতিতে চীনের অংশগ্রহণের বিষয়ে ট্রাম্প প্রশাসন বেইজিংয়ের বিরুদ্ধে কতটা কঠোর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের সার্বভৌমত্বের প্রতি সমর্থন এবং মানবিক সহায়তার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান মাদানিজাদেহ। ব্রিকস, সাংহাই সহযোগিতা সংস্থা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দুই দেশের সহযোগিতা বাড়ানোর গুরুত্বও তুলে ধরেন তিনি।

আইআরএনএ জানায়, মাদানিজাদেহের ভাষ্য অনুযায়ী, ইরান ও চীন এখন কৌশলগত অংশীদারত্বের নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে। একই সঙ্গে দুই দেশ ২৫ বছর মেয়াদি সামগ্রিক সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের দিকেও এগিয়ে যাচ্ছে।

এএম

ব্রিটিশ ঘাঁটিতে কথিত নাশকতার ঘটনায় ইরানকে জড়ালেন বার্নহ্যাম

হুথিদের কঠোরভাবে মোকাবিলা করবে সৌদি আরব

ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন নেতানিয়াহু

‘ইরানের অর্থনীতি বিচ্ছিন্নের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই’

৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

ইসরাইলে আরো উগ্র নতুন প্রজন্মের উত্থান

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ

পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি করছে ইরান

মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করল ইরান

হরমুজ খোলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব পেল ইরান