হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইসমাইল বাঘাই

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি : সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর প্রথম দিন, গত ২৮ ফেব্রুয়ারি একটি স্পোর্টস হলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার বিস্তারিত তথ্য শেয়ার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি জানিয়েছেন, ওই হামলায় দুই বছরের এক কন্যাসন্তানসহ ২৪ জন নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, ওই হামলায় একটি নতুন অস্ত্রব্যবস্থা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ছিল ‘এয়ারবার্স্ট মিসাইল’ বা আকাশেই বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র থেকে উচ্চগতির ‘টাংস্টেন পেলেট’ বা ধাতব ছররা গুলি নির্গত হয়ে বিধ্বংসী শক্তিতে চারদিকে ছড়িয়ে পড়ে এলাকাটিকে ছিন্নবিচ্ছিন্ন করে দেয়।

বাঘাই বলেন, ‘এটি কোনো ভুল ছিল না, বরং ইরানি বেসামরিক নাগরিকদের ওপর একটি নতুন অস্ত্রব্যবস্থার ধ্বংসাত্মক ক্ষমতা পরীক্ষা করার জন্য এটি ছিল একটি পরিকল্পিত সিদ্ধান্ত। এ ধরনের কর্মকাণ্ড একটি স্পষ্ট এবং জঘন্য যুদ্ধাপরাধের শামিল।’

সূত্র: আলজাজিরা

এএম

দশম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

২৭৬ কোটি টাকা আত্মসাৎ: হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

স্পিকারের মানবিক আচরণের প্রশংসা করলেন মির্জা আব্বাস

সরকারের অদক্ষতা ও অনিয়মের মাশুল দিতে হচ্ছে জনগণকে: এমপি বুলবুল

প্রযুক্তির সহায়তায় ‘বি কোম্পানি’র কথিত চাঁদাবাজ গ্রেপ্তার

ইরানের জ্বালানি স্থাপনায় ফের হামলার হুমকি ইসরাইলের

আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে কনস্টেবল নিহত

প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে চায় বাংলাদেশ-চীন

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা কী, জামায়াত এমপির প্রশ্নে যা বললেন মন্ত্রী

তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা, সংসদে বাণিজ্যমন্ত্রী