হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন হুমকির মুখে এবার অত্যাধুনিক অস্ত্র প্রস্তুতের কথা জানাল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে হামলার হুমকির মাঝেই তেহরানের কাছে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে, যা তারা এখনো যুদ্ধক্ষেত্রে মোতায়েন করেনি বলে জানিয়েছে একটি ইরানি সামরিক সূত্র।

মার্কিন সম্ভাব্য হামলার মুখে ইরানের প্রস্তুতি নিয়ে রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে ওই সামরিক কর্মকর্তা বলেন, ‘আমরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে আধুনিক অস্ত্র তৈরি করেছি, যা এখনো রণক্ষেত্রে ব্যবহার করা হয়নি এবং প্রকৃতপক্ষে এগুলোর কোনো পরীক্ষাও চালানো হয়নি।’

উৎসটি আরো জোর দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের উত্তেজনা বাড়ানোর জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত।

তিনি বলেন, ‘প্রতিরক্ষা সক্ষমতা এবং সামরিক সরঞ্জামের দিক থেকে আমাদের এমন কোনো ঘাটতি নেই, যা আমাদের দেশকে রক্ষা করতে বাধা দিতে পারে।’

পাশাপাশি কঠোর হুঁশিয়ারি দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘এবার আমরা কোনো ধরনের সংযম দেখানোর পক্ষপাতী নই।’

সূত্র: আলজাজিরা

এএম

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

শত্রুদের নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত, জানাল ইরান

ইসরাইলে ‘জায়নবাদী সরকার’ গঠনে ৪ শর্ত দিলেন আইজেনকোট

আরবরা শত্রু এবং ফিলিস্তিনের ভূমি ইহুদিদের—প্রশিক্ষণে মগজ ধোলাই হয় ইসরাইলি সেনাদের

ইসরাইলকে ভোট দিয়েছে ইসরাইলিরা, ব্যালটে কেন ছিল না গাজা

পারমাণবিক ইস্যুত কোনো ছাড় নয়, আলোচনার আগে দাবি পূরণের শর্ত ইরানের

বেদুইন নারীদের ভোটে সাফল্য আরব দলগুলোর

ইয়েমেনে নতুন করে যুদ্ধে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬১০০ অন্তঃসত্ত্বা নারী

ইরান যুদ্ধ থেকে ফায়দা লুটছে তেল কোম্পানিগুলো: স্যান্ডার্স