হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক তৎপরতা অব্যাহত: জাতিসংঘ

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে সংঘাতের তীব্রতা কিছুটা কমলেও সেখানে ইসরাইলের ব্যাপক সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের পর্যবেক্ষণের উদ্ধৃতি দিয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক বুধবার নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, ইউনিফিল দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অব্যাহত ও ‘বিস্তৃত’ সামরিক কার্যক্রম লক্ষ করেছে।

তিনি বলেন, ‘এর মধ্যে রয়েছে বিপুলসংখ্যক সাঁজোয়া যান চলাচল, বৃহৎ পরিসরে প্রকৌশল ও ধ্বংসযজ্ঞমূলক কর্মকাণ্ড এবং পুরো এলাকায় ধারাবাহিক সামরিক রসদ পরিবহন।’

দুজারিক জানান, ইউনিফিলের কার্যক্রম এলাকায় সংঘাতের মাত্রা কিছুটা কমে এলেও মাঠ পর্যায়ে ইসরাইলি সামরিক উপস্থিতি ও তৎপরতা এখনো উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় রাত ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিফিল লেবাননের আকাশসীমা লঙ্ঘনের ২৬টি ঘটনা এবং একটি বিমান হামলার তথ্য নথিভুক্ত করেছে।

এ ছাড়া শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাকুরা উপকূল থেকে প্রায় ৬০০ মিটার দূরে টহলরত দুটি ইসরাইলি সামরিক জাহাজ লেবাননের সামুদ্রিক সীমা লঙ্ঘন করেছে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় সংঘাত কমানোর নানা উদ্যোগ নেওয়া হলেও জাতিসংঘের এই পর্যবেক্ষণ পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ইউনিফিল জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে।

সূত্র: আলজাজিরা

এসআর

নিয়োগবিধি ছাড়াই রেলের ৮৫ কর্মকর্তাকে পদোন্নতির তোড়জোড়

ইরানের তিন পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

অবৈধভাবে গড়ে উঠছে শত শত চুন তৈরির কারখানা

কলাগাছের তৈরি ভেলার প্রতিযোগিতা উৎসব

সুইজারল্যান্ডে ভয়াবহ খরা, কৃষিতে ক্ষতি ছাড়াতে পারে পূর্বের রেকর্ড

অবশ্যই বাংলাদেশের জেতা উচিত

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭

মোদিদের শত্রু সেই ‘আজাদি’ স্লোগান আবার ভারতের তরুণদের মুখে

ডারউইন ড্রামা! জয়ের আরো কাছে বাংলাদেশ

রেকর্ড গড়ে জিতল আফগানরা