হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে পৃথক বিস্ফোরণে নিহত ৪

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ইরানে পৃথক দুটি বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) মেহর নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম ইরানের আহভাজ শহরের কিয়ানশাহর এলাকায় চার ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্সে বিস্ফোরণ ঘটে। এতে চারজন নিহত হন।

আহভাজ পৌরসভার ফায়ার ডিপার্টমেন্ট ও সেফটি সার্ভিসেস জানিয়েছে, শহরের গ্যাস নেটওয়ার্কে লিকেজের কারণে বিস্ফোরণটি ঘটেছে।

অন্যদিকে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরের মোয়াল্লেম বুলেভার্ডের পাশের একটি গলিতে অবস্থিত আটতলা ভবনে একটি অজ্ঞাত বস্তু বিস্ফোরিত হয়েছে।

প্রাথমিক তথ্যে বলা হয়েছে, ওই বিস্ফোরণে প্রায় ১০ জন আহত হতে পারেন। তবে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এছাড়া ভবনের কাছে পার্ক করা ১০টিরও বেশি যানবাহন বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান

লেবাননে যুদ্ধবিরতি শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক সুযোগ: নেতানিয়াহু

যুদ্ধবিরতির খবরে ইসরাইলিদের মধ্যে হতাশা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার খবরে তেলের দামে পতন

যুদ্ধবিরতি শুরুর এক ঘণ্টার মধ্যেই লঙ্ঘনের অভিযোগ, দক্ষিণ লেবাননে গোলাবর্ষণ

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট

পাকিস্তানকে ৮ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা সৌদি আরবের

যুদ্ধবিরতির প্রচেষ্টায় ট্রাম্পকে ধন্যবাদ লেবাননের প্রেসিডেন্টের

ইরানে কঠোর হামলা চালানোর হুমকি ইসরাইলের