ইরানে ইসরাইলের বারবার বোমাবর্ষণের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ওয়াশিংটন পোস্ট পত্রিকার লেখক এবং দ্য ক্যাপিটল হিল শোর সঞ্চালক টিম কনস্ট্যান্টাইনের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
আল জাজিরাকে কনস্ট্যান্টাইন বলেন, ‘গত তিন বা চার দিনে ইসরাইল ও নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের যে ক্ষোভ ও হতাশা প্রকাশ পেয়েছে, তা এর আগে আমি কখনো দেখিনি।’
সোমবার ট্রাম্প ও নেতানিয়াহু কথা বলেছেন এবং এরপর মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “ইসরাইল ও ইরানকে অবশ্যই অবিলম্বে 'গোলাগুলি' বন্ধ করতে হবে।”
কনস্ট্যান্টাইন বলেন, ‘ট্রাম্প হয়তো হতাশা ও অসন্তোষের এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন যে, অতীতে তাদের মধ্যে যে প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব ছিল, সেখানে আর কখনোই ফিরে যাওয়া সম্ভব না-ও হতে পারে।’
সূত্র: আলজাজিরা
এএম