হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহর রকেট হামলা

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনা ও সামরিক যানবাহনের একটি সমাবেশকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

সোমবার সকালে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন এলাকার উপকণ্ঠে অবস্থানরত ইসরাইলি সেনাদের একটি ‘জমায়েত’ লক্ষ্য করে রকেটের ব্যারাজ ছোড়া হয়েছে। সংগঠনটি বলেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরাইলের হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইল। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, উত্তর ইসরাইলের দিকে হিজবুল্লাহর রকেট হামলা ঠেকানোর উদ্দেশ্যেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি

এআরবি

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

বিশ্ব ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে: বিশ্লেষক

‘আমার জীবনও ধ্বংসস্তূপে চাপা পড়েছে’Ñপরিবারের ১২ সদস্য হারানো ইরানি যুবক

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ২২ দেশে বন্দরের শ্রমিকদের ধর্মঘট

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ইয়েমেনে হতাহত ৯ হাজারের বেশি, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরুজ্জীবনে তেহরানে কাতারের প্রতিনিধিদল

হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির