হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৯

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

হামলায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই নারী রয়েছেন।

এদিকে টাইর জেলায় হানাওয়ে শহরে আরেকটি বিমান হামলায় ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এনএনএ।

এ ছাড়া মারাকেহ শহরে চালানো পৃথক হামলায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশু ও তিন নারী রয়েছেন।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা ও সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় অঞ্চলজুড়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

সূচি আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো

জুরেলের সেঞ্চুরিতে ভারতের দাপট

ফাইনালে খেলতে চান জ্যোতিরা

নেইমার ম্যাজিকেও জয় বঞ্চিত সান্তোস

চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড