হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমানের লিমা উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

আল-জাজিরা

ছবি: আনাদোলু এজেন্সি

ওমানের লিমা উপকূলের কাছে একটি তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাবিষয়ক সংস্থা (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে।

ইউকেএমটিও জানায়, ওমানের লিমার আট নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটে। জাহাজটি ওই সময় দক্ষিণ দিকে যাচ্ছিল।

সংস্থাটি আরো জানায়, ওই ক্ষেপণাস্ত্র ট্যাংকারের বাম দিকে (পোর্ট সাইড) আঘাত করে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো পরিবেশগত ক্ষতির আশঙ্কাও নেই বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

এএম

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে