হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ইউরোপের মদতেই ইরান ধ্বংসের হুমকি দিচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু’

আমার দেশ অনলাইন

ফ্রান্সের বামপন্থি দলের নেতা জঁ-লুক মেলেনশঁ। ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে অঞ্চলজুড়ে যে বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়েছে, তাতে ইউরোপের ‘সহযোগিতা বা অংশীদারত্ব’ রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের বামপন্থি দল ‘লা ফ্রান্স ইনসোমিজ’-এর প্রধান নেতা জঁ-লুক মেলেনশঁ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মেলেনশঁ বলেন, ‘ইরানকে ধ্বংস করার জন্য ট্রাম্প ও নেতানিয়াহুর নির্মম হুমকি কেবল ইউরোপের সহযোগিতার কারণেই সম্ভব হচ্ছে। পৃথিবীর শান্তি এখন ট্রাম্প ও নেতানিয়াহুর ঔপনিবেশিক স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়েছে।’

২০২৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের এই পদপ্রার্থী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ভোটের মাধ্যমে ‘এই অপরাধীদের সঙ্গে ফ্রান্সের জোটবদ্ধ অবস্থান’-এর অবসান ঘটান এবং ‘দাসত্বের এই শৃঙ্খল ভেঙে ফেলেন’।

সূত্র: আলজাজিরা

এএম

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের