হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদির তেলক্ষেত্রে ড্রোন প্রতিহত, ধ্বংসাবশেষের আগুনে দুই বিদেশির মৃত্যু

আলজাজিরা

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা ঠেকিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এ সময় ড্রোনের ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট আগুনে দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো দুজন।

বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) এসব তথ্য জানান।

ওই কর্মকর্তা বলেন, তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোনটি এগিয়ে এলে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি ভূপাতিত করে। ড্রোনের ধ্বংসাবশেষ তেলক্ষেত্রে কর্মরত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে পড়ে আগুন ধরে যায়। তবে আগুনের ঘটনাটি স্থাপনার সীমানার বাইরে ঘটেছে। মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তেলক্ষেত্রটির কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

নিহত দুজনের মধ্যে একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহত দুজন পাকিস্তান ও ভারতের নাগরিক বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। বিবৃতিতে বলা হয়, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং পশ্চিমাদের স্বীকৃত ইয়েমেনের সরকারের সমর্থনে গঠিত সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে যখন শত্রুতা বাড়ছে, ঠিক তখনই এই ঘটনাটি ঘটল।

ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে, হুথিরা সম্প্রতি সৌদি আরবের জ্বালানি অবকাঠামো—যার মধ্যে সৌদি আরামকোর স্থাপনাগুলোও অন্তর্ভুক্ত—সেগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে।

এমএমআর

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের মাদার অব অল বম্বসের জবাবে ফাদার অব অল বম্বস আনছে ইরান

যুদ্ধবিরতির পরও প্রতিদিন রক্ত ঝরছে গাজায়, ২৪ ঘণ্টায় নিহত আরো ৭ ফিলিস্তিনি

ইসরাইলের বসতি নীতির বিরোধী, জনগণের সঙ্গে বিরোধ নেই: যুক্তরাজ্য

মোজতবা খামেনি বাবার পথ বেছে নিয়েছেন, সরকার উৎখাতই একমাত্র উপায়: নেতানিয়াহু

‘নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি থেকেই বদর প্রতিরক্ষা চুক্তি’

তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ‘মক্কা-মদিনায় হামলা করিনি’

অক্টোবরের শুরুতে ইরানে হামলার ছক কষেছিলেন নেতানিয়াহু, সায় দেননি ট্রাম্প

‘সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত’ ইরান