হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ

আমার দেশ অনলাইন

২০২৭ সালের হজ মৌসুমের জন্য একটি নতুন প্যাকেজ নিয়ে এসেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখন থেকে থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর সব সেবা একটিমাত্র চুক্তির মাধ্যমেই পাওয়া যাবে। যা হজযাত্রীদের যাত্রা আরো সহজ ও গোছালো করবে।

ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজটি দেয়া হবে, যা হাজিরা দেশটিতে পা রাখার পর থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত পুরো সময়টায় দারুণভাবে কাজে লাগবে। এই প্যাকেজে মূলত রয়েছে মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা, যাতায়াত, ক্যাটারিং বা খাওয়ার বন্দোবস্ত এবং পবিত্র স্থানগুলোর সেবা।

ইতোমধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে মন্ত্রণালয়। এ ছাড়া পুরো হজ প্রক্রিয়াকে ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে দীর্ঘদিন ধরেই আধুনিক অনলাইন সিস্টেম ব্যবহার করে আসছে সৌদি আরব।

সূত্র: গালফ নিউজ

৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেক জনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

ইসরাইলে আরো উগ্র নতুন প্রজন্মের উত্থান

পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি করছে ইরান

মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করল ইরান

হরমুজ খোলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব পেল ইরান

ইসরাইলগামী ফ্লাইট ‘হাইজ্যাকের চেষ্টা’, সৌদিতে জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টায় কাতার

নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসির

হরমুজ প্রণালি থেকে পিছু হটেছে মার্কিন যুদ্ধজাহাজগুলো

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি