হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নিখোঁজ দুই জাহাজের সন্ধানে নেমেছে ইরাকের উদ্ধারকারী দল

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

পারস্য উপসাগরীয় অঞ্চলে নিখোঁজ হওয়া বলিভিয়ার পতাকাবাহী দুটি জাহাজের সন্ধানে নিজেদের সামুদ্রিক নিয়ন্ত্রণ, অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলোকে নিয়োজিত করেছে ইরাক।

‘ব্রিজ ১’ এবং ‘ব্রিজ ২’ নামের ওই দুটি জাহাজের অবস্থান শনাক্তে এই তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ)।

জেনারেল কোম্পানি ফর পোর্টস অব ইরাকের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি বন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষ এবং জাহাজ দুটির মালিকপক্ষ ইরাকি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে। জাহাজ দুটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তারা এ বিষয়ে ইরাকের কাছে কোনো তথ্য রয়েছে কি-না, তা জানতে চেয়েছে।’

ইরাকের এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, নিখোঁজ জাহাজ দুটির কোনোটিই ইরাকের সমুদ্রসীমায় প্রবেশ করেনি। এ ছাড়া জাহাজ দুটির নাবিকদের কাছ থেকে ইরাকের সামুদ্রিক বিভাগ কোনো ধরনের বিপৎসংকেতও পায়নি।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জাহাজ দুটির সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

তবে তারা জোর দিয়ে বলেছে, আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার প্রশাসনগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাকিং বা অবস্থান শনাক্তকরণ প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: আল-জাজিরা

এএম

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান