হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চুক্তির আশায় ইরানে হামলা বাতিল করলেন ট্রাম্প

বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ‘দ্রুত’ একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে দেশটিতে সম্ভাব্য সামরিক হামলা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প নিজেই এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একইভাবে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে আমি সামরিক হামলা বাতিলের বিষয়ে একমত হয়েছি। তবে এটি দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভরশীল।’

এর আগে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, চলতি সপ্তাহের শেষেই ইরানের ওপর নতুন করে বড় ধরনের জোরালো সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা সেই জল্পনার মধ্যেই এলো।

এদিকে ওয়াশিংটনের এমন পদক্ষেপকে উত্তেজনা বাড়ানোর চেষ্টা বলে আগেই অভিযুক্ত করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করা মধ্যপ্রাচ্যের যেকোনো আঞ্চলিক দেশই ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত’ হবে।

পরিস্থিতি জটিল হতে থাকায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। অঞ্চলটিতে সংঘাত ও উত্তেজনা আরো বৃদ্ধি পেলে যেকোনো মুহূর্তে দেশ ছাড়ার জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছিল।

এএম

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ, ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্ব ঘোষণা দিতে যাচ্ছে কাতার

ইসরাইলের নির্বাচনে ‘কিং মেকার’ হতে পারে আরব দলগুলো

রাশিয়ায় নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে ট্রাম্পের সাফাই, জেলেনস্কিকে কটাক্ষ

কারাবাস এড়াতে আরেকটি যুদ্ধে জড়াতে চান নেতানিয়াহু: আরাগচি

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

বোমা হামলার হুমকিতে ইসরাইল থেকে আসা বিমানের বুলগেরিয়ায় জরুরি অবতরণ

ইয়েমেনে তীব্র হচ্ছে লড়াই, বাড়ছে বেসামরিক মানুষের দুর্ভোগ