হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আবারও হরমুজ প্রণালিতে ট্যাংকার বিস্ফোরণ

আল-জাজিরা

হরমুজ প্রণালিতে বারবার হামলার শিকার হচ্ছে বাণিজ্যিক জাহাজ। ছবি: পিবিএস

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকার থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় জাহাজ ও এর নাবিকেরা নিরাপদ আছেন।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের কুমজার উপকূলের কাছে এ ঘটনার খবর তারা পেয়েছে।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকারের মাস্টার (ক্যাপ্টেন) দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে ঘটনাটি ইউকেএমটিওকে জানানো হয়।

ইউকেএমটিও এক বিবৃতিতে বলেছে, ট্যাংকারের মাস্টার জানিয়েছেন, প্রণালি অতিক্রম করার সময় তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

তবে প্রাপ্ত প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, ট্যাংকারটির নাবিকেরা নিরাপদ আছেন এবং জাহাজটিরও কোনো ক্ষতি হয়নি।

ঘটনার কারণ বা বিস্ফোরণের উৎস সম্পর্কে ইউকেএমটিও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

এএম

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ, ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্ব ঘোষণা দিতে যাচ্ছে কাতার

ইসরাইলের নির্বাচনে ‘কিং মেকার’ হতে পারে আরব দলগুলো

রাশিয়ায় নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে ট্রাম্পের সাফাই, জেলেনস্কিকে কটাক্ষ

কারাবাস এড়াতে আরেকটি যুদ্ধে জড়াতে চান নেতানিয়াহু: আরাগচি

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

বোমা হামলার হুমকিতে ইসরাইল থেকে আসা বিমানের বুলগেরিয়ায় জরুরি অবতরণ

ইয়েমেনে তীব্র হচ্ছে লড়াই, বাড়ছে বেসামরিক মানুষের দুর্ভোগ