হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান : ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরান ভূপাতিত করেছে। এ ঘটনার জবাবে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলেও তিনি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমাদের মহান সামরিক বাহিনীর কাছ থেকে আমি মাত্রই জানতে পেরেছি যে গত রাতে হরমুজ প্রণালির ওপর টহলরত আমাদের অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারগুলোর একটি ইরানিরা গুলি করে ভূপাতিত করেছে। হেলিকপ্টারটিতে দুইজন পাইলট ছিলেন এবং তারা দুজনই নিরাপদ ও অক্ষত আছেন।”

তিনি আরও বলেন, “তবুও এই হামলার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।”

এর আগে জানা যায়, ৮ জুন ওমান উপকূলের কাছে একটি মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর এর দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।

তবে হেলিকপ্টারটি কী কারণে ভূপাতিত হয়েছে বা ট্রাম্পের দাবি সম্পর্কে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

এসআর

ইরানের যুদ্ধ আমেরিকার জন্য ‘চোরাবালি’ হবে না: জেডি ভ্যান্স

ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষিতে তেহরানের অবস্থান আরও শক্তিশালী হতে পারে

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

হরমুজের কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

এক সপ্তাহ শান্ত থাকবে ইরান-ইসরাইল, দাবি ট্রাম্পের

লেবাননে ইসরাইলি হামলায় আরো ৪ জন নিহত

ইরানের সঙ্গে ১৫ ঘণ্টার যুদ্ধে যে শিক্ষা পেল ইসরাইল

এই মুহূর্তে কেন ইসরাইলে হামলা চালাল ইরান

ট্রাম্প-নেতানিয়াহু বন্ধুত্বে ফাটল

ক্ষয়ক্ষতি ভুলে যেভাবে পুনর্গঠিত হলো হিজবুল্লাহ