হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে মালয়েশিয়া

ফ্লোটিলা কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ

আমার দেশ অনলাইন

গাজাগামী ত্রাণবাহী বহরের কর্মীদের অপহরণ ও নির্যাতনের অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া। দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় তথ্য ও সমর্থনযোগ্য প্রমাণ সংগ্রহের কাজ শেষ হলে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নেবে।

সেলাঙ্গর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি বলেন, ত্রাণবাহী বহরের কর্মীদের বিরুদ্ধে কথিত নৃশংসতা, অপহরণ ও নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই আইনি উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কর্মীর মধ্যে মালয়েশিয়ার নাগরিকেরাও রয়েছেন।

তিনি বলেন, ‘আমরা নীরব থাকব না, থেমেও যাব না। আইনি দল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সব নথি সংগ্রহ করছে। তাদের একাধিকবার অপহরণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে।’

আমিরুদ্দিন আরও বলেন, ‘আমরা বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব, কূটনৈতিক চাপ অব্যাহত রাখব এবং মালয়েশিয়ার বিভিন্ন স্থানে এ বিষয়ে প্রচার চালাব।’

সূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল