হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নিয়ন্ত্রণ বিস্তারে গাজার ভেতরে ‘ইয়েলো লাইন’ সরাচ্ছে ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা।

ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা পিসিএইচআর অভিযোগ করেছে, ইসরাইলি বাহিনী গাজা সিটির ভেতরে তথাকথিত ‘ইয়েলো লাইন’ আরও গভীরে সরিয়ে নিয়েছে, যা গাজায় তাদের নিয়ন্ত্রিত এলাকা সম্প্রসারণের বৃহত্তর পরিকল্পনার অংশ।

সংস্থাটি জানিয়েছে, তুফাহ এলাকায় ইসরাইলি বাহিনী এই সীমারেখার অবস্থান পরিবর্তন করেছে। এর ফলে পূর্ব গাজা সিটির ওই এলাকা থেকে বহু ফিলিস্তিনি পরিবারকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হতে হয়েছে।

এক বিবৃতিতে পিসিএইচআর বলেছে, ‘ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় অবশিষ্ট ঘরবাড়ি ও আবাসিক ব্লক ধ্বংসের নীতি আরও জোরদার করছে এবং একই সঙ্গে তাদের সামরিক নিয়ন্ত্রণের পরিধি বাড়িয়ে চলেছে।’

‘ইয়েলো লাইন’ বলতে গাজার ভেতরে ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকার একটি অনানুষ্ঠানিক সীমারেখাকে বোঝানো হয়। এটি আনুষ্ঠানিকভাবে চিহ্নিত না হলেও ইসরাইলি বাহিনী ওই সীমারেখা অতিক্রমের অভিযোগে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পিসিএইচআরের দাবি, বর্তমানে ইসরাইলের নিয়ন্ত্রণাধীন অঞ্চল গাজা উপত্যকার ৬০ শতাংশেরও বেশি এলাকায় বিস্তৃত হয়েছে। তবে এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

ইসরাইলকে আফ্রিকার বর্ণবাদী শাসনের সঙ্গে তুলনা করলেন কাজা কালাস

প্যারিস ও নিউইয়র্কে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

ফিলিস্তিন ও লেবাননের পক্ষে স্টকহোমে শত শত মানুষের বিক্ষোভ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী কাতার ও কুয়েত

রোববারই চুক্তি, দাবি ট্রাম্পের; সতর্ক বার্তা তেহরানের

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত পাকিস্তান ও সৌদি আরবের

চুক্তি আসন্ন, তবে ট্রাম্পকে ‘জন্মদিনের উপহার’ দিবে না ইরান

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, পাল্টা আঘাতের দাবি হিজবুল্লাহর

ট্রাম্পের আসন্ন ইরান চুক্তি নেতানিয়াহুর জন্য একটি ‘তেতো বড়ি’

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের অনুষ্ঠান সূচি জানাল ইরান