হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ইরানের অর্থনীতি বিচ্ছিন্নের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের অর্থনীতির মূল চালিকাশক্তি বা ‘লাইফলাইন বিচ্ছিন্ন’ করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে—মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের এমন দাবির কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আতাবাক।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

আতাবাক বলেন, ইরানকে নিয়ে মার্কিন কর্মকর্তার এমন বক্তব্যে কোনো যুক্তিসংগত ভিত্তি নেই। যুক্তরাষ্ট্র ইরানের প্রতিপক্ষ হওয়ায় দেশটির কর্মকর্তাদের এ ধরনের বক্তব্য পক্ষপাতদুষ্ট এবং এসব দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইরানি মন্ত্রী বলেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের শুরুর দিকেও বেসেন্ট একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। সে সময় মার্কিন অর্থমন্ত্রী দাবি করেছিলেন, দুই দিনেরও কম সময়ের মধ্যে ইরানের অর্থনীতি ধসে পড়বে।

আতাবাকের মতে, বাস্তব পরিস্থিতি মার্কিন অর্থমন্ত্রীর সেই পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি। এবারও ইরানের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে বেসেন্টের বক্তব্যকে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন বলে মন্তব্য করেছেন তিনি।

৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

ইসরাইলে আরো উগ্র নতুন প্রজন্মের উত্থান

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ

পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি করছে ইরান

মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করল ইরান

হরমুজ খোলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব পেল ইরান

ইসরাইলগামী ফ্লাইট ‘হাইজ্যাকের চেষ্টা’, সৌদিতে জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টায় কাতার

নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসির

হরমুজ প্রণালি থেকে পিছু হটেছে মার্কিন যুদ্ধজাহাজগুলো