হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে বসার আহ্বান চীনের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ওয়াশিংটনের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে চীন। খবর আলজাজিরার।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের ভিত্তি নেই—এমন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন।

এক্সে দেওয়া এক পোস্টে লিন জিয়ান বলেন, ‘সামরিক শক্তি প্রয়োগ ও চাপ সৃষ্টির কৌশল কেবল উত্তেজনা বাড়াবে, যা কারও স্বার্থে নয়।’

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, বিরোধগুলো সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

এমএমআর

ফিলিস্তিনিদের হত্যার আহ্বান বেন-গভিরের, জার্মানিতে নিন্দার ঝড়

শপথ নেওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন দায়িত্ব পেলেন

হাসিনার আমলের সিস্টেম থেকে আমরা এখনো মুক্তি পাইনি: হান্নান মাসুদ

ইরান শক্তিশালী অবস্থানে রয়েছে, এবার যুদ্ধ শেষ করার সময়: পেজেশকিয়ান

প্রধানমন্ত্রীর আস্থাই বড়, দায়িত্ব যেখানেই হোক নিষ্ঠার সঙ্গে কাজ করব: হুমায়ুন কবির

ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারল পাকিস্তান

গুণীজনের স্বীকৃতি তরুণদের ভালো কাজে অনুপ্রাণিত করবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

উজিরপুরে ২৪ কি.মি সড়ক সংস্কারহীন, চরম ভোগান্তিতে পাঁচ ইউনিয়নের দুই লাখ মানুষ

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তীব্র প্রতিবাদ

হরমুজ সংকটেও যেভাবে তেলের বাজারের চাপ সামলাল চীন