হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি আবারও বাতিল

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুননি নির্ধারিত একটি আদালতে আবারও বাতিল করা হয়েছে।

ইসরাইলি চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ও শেষ মুহূর্তের এক প্রতিরক্ষা আবেদনের ভিত্তিতে আজকের শুনানি স্থগিত করা হয়।

প্রধানমন্ত্রীর আইনজীবী আদালতে জমা দেওয়া আবেদনে ‘গোপনীয় নিরাপত্তা ও রাজনৈতিক কারণ’ উল্লেখ করে জানান যে তিনি আজকের শুনানিতে উপস্থিত থাকতে পারবেন না। এই কারণগুলোর বিস্তারিত তথ্য সিল করা খামে আদালত ও প্রসিকিউশনের কাছে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই দুর্নীতি মামলা ২০২০ সালে শুরু হয় এবং এতে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মতো অভিযোগ রয়েছে।

নেতানিয়াহু প্রথমবার ২০২৪ সালের ডিসেম্বরে সাক্ষ্য দেন, তবে তার জেরা বারবার স্থগিত হয়েছে।

২০২৫ সাল জুড়ে এবং চলতি সময়েও তার আইনজীবীরা যুদ্ধ পরিস্থিতি, কূটনৈতিক ব্যস্ততা এবং নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে একাধিকবার শুনানি পিছিয়ে দিতে সফল হয়েছেন। তবে সমালোচকেরা অভিযোগ করছেন, তিনি আঞ্চলিক ভূ-রাজনৈতিক সংকট ব্যবহার করে বিচার প্রক্রিয়া বিলম্বিত করছেন।

সূত্র: আলজাজিরা

এসআর

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

শত্রুদের নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত, জানাল ইরান

ইসরাইলে ‘জায়নবাদী সরকার’ গঠনে ৪ শর্ত দিলেন আইজেনকোট

আরবরা শত্রু এবং ফিলিস্তিনের ভূমি ইহুদিদের—প্রশিক্ষণে মগজ ধোলাই হয় ইসরাইলি সেনাদের

ইসরাইলকে ভোট দিয়েছে ইসরাইলিরা, ব্যালটে কেন ছিল না গাজা

পারমাণবিক ইস্যুত কোনো ছাড় নয়, আলোচনার আগে দাবি পূরণের শর্ত ইরানের

বেদুইন নারীদের ভোটে সাফল্য আরব দলগুলোর

ইয়েমেনে নতুন করে যুদ্ধে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬১০০ অন্তঃসত্ত্বা নারী

ইরান যুদ্ধ থেকে ফায়দা লুটছে তেল কোম্পানিগুলো: স্যান্ডার্স