হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এক সপ্তাহ শান্ত থাকবে ইরান-ইসরাইল, দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইসরাইল ও ইরান অন্তত এক সপ্তাহের জন্য একে অপরকে আক্রমণ করা থেকে বিরত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘তিনি (নেতানিয়াহু) আক্রান্ত হয়েছিলেন এবং তিনি পাল্টা আঘাত করেছেন, আর এর জন্য আমি তাকে দোষ দিতে পারি না।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘কিন্তু তিনি আক্রান্ত হয়েছিলেন, তিনি পাল্টা আঘাত করেছেন এবং এখন তারা বিষয়টি এখানেই চুকিয়ে দিয়েছেন। সুতরাং তারা আরো এক সপ্তাহ বা এই রকম কিছু সময়ের জন্য একে অপরকে আর ঘাঁটাবে না।’

এ সময় ট্রাম্প আরো জানান, যুক্তরাষ্ট্র এমন একটি অত্যন্ত ভালো চুক্তির একেবারে শেষ পর্যায়ে রয়েছে, যা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।

তিনি বলেন, চুক্তিটি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, যা আগামী দুই বা তিন দিনের মধ্যেই হতে পারে।’

সূত্র: আলজাজিরা

এএম

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

বিশ্ব ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে: বিশ্লেষক

‘আমার জীবনও ধ্বংসস্তূপে চাপা পড়েছে’Ñপরিবারের ১২ সদস্য হারানো ইরানি যুবক

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ২২ দেশে বন্দরের শ্রমিকদের ধর্মঘট

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ইয়েমেনে হতাহত ৯ হাজারের বেশি, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরুজ্জীবনে তেহরানে কাতারের প্রতিনিধিদল

হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির