হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামরিক কমান্ডারদের উদ্দেশে বলেছেন , আঞ্চলিক দেশগুলো এখন এই উপলব্ধিতে পৌঁছেছে—উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে আমেরিকার ওপর নির্ভর করা একটি ‘অবাস্তব ও অকার্যকর ধারণা’।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ান ইরানের প্রতিরক্ষাকাঠামো আধুনিকীকরণের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে উল্লেখ করেন, ‘শত্রু নতুন প্রযুক্তি ও সরঞ্জাম অর্জন করেছে’, যা বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীকে বিশ্ববিদ্যালয়, বৈজ্ঞানিক কেন্দ্র এবং জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে ‘প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জন এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি’ সম্ভব হবে বলে তিনি মত দেন।

এছাড়া পেজেশকিয়ান সেনাবাহিনীকে তাদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং রাজনৈতিক ও দলীয় প্রভাব থেকে দূরে থাকার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে এই পেশাদার ও দায়িত্বশীল অবস্থান দেশ ও রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়।

সূত্র: আলজাজিরা

বেদুইন নারীদের ভোটে সাফল্য আরব দলগুলোর

ইয়েমেনে নতুন করে যুদ্ধে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬১০০ অন্তঃসত্ত্বা নারী

ইরান যুদ্ধ থেকে ফায়দা লুটছে তেল কোম্পানিগুলো: স্যান্ডার্স

স্থিতিশীল ইয়েমেন ছাড়া আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয়

হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুতে ক্ষুব্ধ গুতেরেস

ইরান চুক্তি করতে চায়, আলোচনা ভালো চলছে: ট্রাম্প

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান ইসরাইলিদের

ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের ৬৫টি কর্মসূচি, গ্রেপ্তার ২৭ জন

আলোচনার উদ্যোগকে স্বাগত, তবে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান: আরাগচি

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করল বঙ্গসেনা