হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপস করবে না ইরান: ইসমাইল বাঘাই

আমার দেশ অনলাইন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনোপ্রকার আলোচনা বা আপস করবে না ইরান, বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আলোচনা বা আপস করার মতো বিষয় এটি না। নন-প্রোলিফারেশন ট্রিটির (এনপিটি) আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত।”

এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। এই চুক্তি অনুযায়ী বিশ্বের দেশগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, তবে অস্ত্র তৈরি নয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত আদান-প্রদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসমাইল বাঘাই বলেন, “ইরানের দাবিগুলো পরিষ্কার।”

তার ভাষায়, “উদাহরণ হিসেবে, তারা ইরানের জব্দকৃত সম্পদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে নিজেদের শর্ত বলছে। কিন্তু আমরা এটিকে আমাদের ন্যায্য দাবি হিসেবে দেখি।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র আর বিশ্বাসযোগ্য নয়।”

পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের দেশগুলোর উচিত সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া মন্তব্য করে তিনি আরও বলেন, ''এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি আনার বদলে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে''।

সূত্র: বিবিসি

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

শত্রুদের নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত, জানাল ইরান

ইসরাইলে ‘জায়নবাদী সরকার’ গঠনে ৪ শর্ত দিলেন আইজেনকোট

আরবরা শত্রু এবং ফিলিস্তিনের ভূমি ইহুদিদের—প্রশিক্ষণে মগজ ধোলাই হয় ইসরাইলি সেনাদের

ইসরাইলকে ভোট দিয়েছে ইসরাইলিরা, ব্যালটে কেন ছিল না গাজা

পারমাণবিক ইস্যুত কোনো ছাড় নয়, আলোচনার আগে দাবি পূরণের শর্ত ইরানের

বেদুইন নারীদের ভোটে সাফল্য আরব দলগুলোর

ইয়েমেনে নতুন করে যুদ্ধে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬১০০ অন্তঃসত্ত্বা নারী

ইরান যুদ্ধ থেকে ফায়দা লুটছে তেল কোম্পানিগুলো: স্যান্ডার্স