হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে সহিংসতা: গত ৩ বছরে ১,২৪৪ ফিলিস্তিনি নিহত

আমার দেশ অনলাইন

অক্সফামের নতুন বিশ্লেষণ অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে গত তিন বছরে ইসরাইলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের হামলায় ১,২৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৬৮ জন শিশু। জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে, এই সংখ্যা পূর্ববর্তী ১৭ বছরের তুলনায় বেশি।

২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত একই অঞ্চলে ১,০৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ২২৫ জন শিশু ছিল। অর্থাৎ গত তিন বছরে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, একই সময়ে ফিলিস্তিনিদের হামলায় ৪৩ জন ইসরাইলি বসতিস্থাপনকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন শিশু। আগের ১৭ বছরে এই সংখ্যা ছিল ৮৬ জন, যার মধ্যে ১২ জন শিশু।

অক্সফামের তথ্য অনুযায়ী, গত তিন বছরে প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যেখানে আগের ১৪ বছরে এই সংখ্যা ছিল প্রায় ১৩ হাজার। এর কারণ হিসেবে ইসরাইলি সামরিক অভিযান, বসতিস্থাপনকারীদের সহিংসতা, ঘরবাড়ি ধ্বংস এবং চলাচলে বিধিনিষেধকে উল্লেখ করা হয়েছে।

এ বছরের প্রথম তিন মাসেই ৫৪০টির বেশি বসতিস্থাপনকারী হামলা, ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২,২০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

অক্সফামের কর্মকর্তা বুশরা খালিদি বলেন, পশ্চিম তীরে বেসামরিক মানুষের হত্যাকাণ্ড “ভয়াবহ ও দুঃখজনক” এবং তিনি অভিযোগ করেন যে গাজায় “গণহত্যার পাশাপাশি” পশ্চিম তীরেও সহিংসতা অস্বাভাবিকভাবে বেড়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

নেতানিয়াহুর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ইসরাইলি রাজনীতিবিদরা

ওমানের দুকম বন্দরে আরেক ভারতীয় নাবিকের মৃত্যু

গাজায় ইসরাইলি গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৯৬

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ সহজে ছাড়বে না তেহরান

যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধিদল

জরুরি বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা

লেবাননে আবার বড় ধরনের হামলার শঙ্কা

ডেমোক্র্যাটদের তোপের মুখে ইসরাইলপন্থি লবিং গ্রুপ ‘আইপ্যাক’

আজই ‘ভার্চ্যুয়ালি’ সই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক চুক্তি

ইসরাইলকে আফ্রিকার বর্ণবাদী শাসনের সঙ্গে তুলনা করলেন কাজা কালাস