হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ ইস্যুতে ইরান ও দক্ষিণ কোরিয়ার আলোচনা অব্যাহত

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

গত ৪ মে হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়া দ্বারা পরিচালিত ‘এইচএমএম নামু’ জাহাজে হামলার ঘটনাটি নিয়ে সিউল গুরুত্ব দিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পার্ক ইল প্রতিজ্ঞা করেছেন, এ ঘটনার তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, পূর্ববর্তী একটি সরকারি তদন্তে জানা গেছে, দুটি বস্তু উড়ে এসে ‘এইচএমএম নামু’ জাহাজে আঘাত হানে, যার ফলে সেখানে একটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। উড়ন্ত বস্তুগুলো এবং এ ঘটনার জন্য কারা দায়ী তা শনাক্ত করতে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ধ্বংসাবশেষের বিশ্লেষণ চলছে।

পার্ক ইলের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে,‘যদি আরো নতুন কোনো তথ্য পাওয়া যায়, তাহলে আমরা প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করে চলব এবং ইরান পক্ষকে ব্যাখ্যা প্রদানসহ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব।’

তিনি আরো বলেন, ‘এই অঞ্চলে আমাদের জাহাজ ও ক্রু সদস্যদের নিরাপত্তা এবং অবাধ চলাচল নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আর সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এই ঘটনার ফলে জাহাজের একজন ক্রু সদস্য সামান্য আহত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এই হামলা চালানোর জন্য ইরানকে অভিযুক্ত করলেও তেহরান এর দায় অস্বীকার করেছে।

সূত্র: আল-জাজিরা

এএম

পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে

ব্যাংক রেজল্যুশন আইন সংশোধনে বিল

অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে দখলদারত্বের বাস্তবতা

লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের আহ্বান

গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি

সাহিত্য-সংস্কৃতির নতুন ভাবনা নিয়ে ডাকসুর ‘প্রকাশ’

মিরপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেপ্তার

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল নিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক