হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাকিস্তানের মাধ্যমে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে মতবিনিময় ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তার বক্তব্য ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা প্রকাশ করেছে।

ইরাভানি জানান, পাকিস্তানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই চূড়ান্ত চুক্তির খসড়া প্রস্তুতের জন্য নিজেদের মতামত ও প্রস্তাব আদান-প্রদান করছে।

তিনি বলেন, “চূড়ান্ত পাঠে পৌঁছানোর জন্য উভয় পক্ষ তাদের দৃষ্টিভঙ্গি ও মতামত উপস্থাপন এবং বিনিময় করছে।”

তবে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি উল্লেখ করে ইরানের রাষ্ট্রদূত বলেন, “দুই দেশ এখনো চূড়ান্ত পাঠে পৌঁছাতে পারেনি, তবে আমরা সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছি।”

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে ইরাভানির এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মধ্যস্থতায় চলমান এই যোগাযোগ ভবিষ্যতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের অচলাবস্থা কাটিয়ে একটি নতুন সমঝোতার পথ তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

এসআর

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

বিশ্ব ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে: বিশ্লেষক

‘আমার জীবনও ধ্বংসস্তূপে চাপা পড়েছে’Ñপরিবারের ১২ সদস্য হারানো ইরানি যুবক

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ২২ দেশে বন্দরের শ্রমিকদের ধর্মঘট

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ইয়েমেনে হতাহত ৯ হাজারের বেশি, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরুজ্জীবনে তেহরানে কাতারের প্রতিনিধিদল

হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির