হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে মার্কিন বাহিনী

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আরব সাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপ’ তাদের সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি (পিক রেডিনেস) বজায় রেখেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম মার্কিন রণতরীর ডেক থেকে এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটসহ যুদ্ধবিমান উড্ডয়নের বেশ কিছু ছবি শেয়ার করেছে।

একই সঙ্গে তারা জানিয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ কার্যকর করার পাশাপাশি তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার মধ্যেই সেন্টকমের পক্ষ থেকে এমন মন্তব্য এলো।

অবশ্য এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো সতর্ক করে বলেছেন, তেহরান যদি তাদের ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করে, তবে তাদের ‘ভয়াবহ’ পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

সূত্র: আল-জাজিরা

এএম

অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে দখলদারত্বের বাস্তবতা

লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের আহ্বান

গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি

সাহিত্য-সংস্কৃতির নতুন ভাবনা নিয়ে ডাকসুর ‘প্রকাশ’

মিরপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেপ্তার

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল নিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

র‍্যাব বিলুপ্তিতে বিরোধীদলীয় নেতার সমর্থন, নতুন বাহিনী গঠনে আরো পর্যালোচনার আহ্বান