হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে ফের হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহামাদ এলমাসরি।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বিভিন্ন পক্ষের চাপের মধ্যে রয়েছেন। এর মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রশাসনের “কঠোরপন্থি” ব্যক্তিরাও রয়েছেন।

এলমাসরি বলেন, ট্রাম্প ইরানের কাছ থেকে যে ধরনের ছাড় আশা করেছিলেন, তা পাননি। একই সঙ্গে আলোচনাও তার প্রত্যাশামতো এগোয়নি।

তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাম্প্রতিক বৈঠক নিয়েও ট্রাম্পের উচ্চ প্রত্যাশা ছিল।

বিশ্লেষকের মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের জন্য “বড় ধরনের বিপর্যয়” হয়ে দাঁড়িয়েছে। তাই এখন যুদ্ধ বন্ধ করাই ট্রাম্পের জন্য বুদ্ধিমানের কাজ হবে।

তবে এলমাসরি মনে করেন, ট্রাম্প সম্ভবত তা করবেন না, কারণ তিনি এখন যুক্তরাষ্ট্রের জনগণের সামনে “বিশ্বাসযোগ্য বিজয়ের ঘোষণা” নিয়ে ফিরে যেতে পারছেন না।

সূত্র: আল জাজিরা

এসআর

পানি বাড়াতে আকাশে অভিযান মালয়েশিয়ার, শুরু ৩ দিনের ক্লাউড সিডিং

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

এসএসসি ও দাখিল ভোকেশনালের রেজিস্ট্রেশন শুরু

পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে

ব্যাংক রেজল্যুশন আইন সংশোধনে বিল

অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে দখলদারত্বের বাস্তবতা

লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের আহ্বান