হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও মিসর

আলজাজিরা

মার্কিন সিনেটর জিম রিশ মিসরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি: আলজাজিরা

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সুদানের চলমান সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও মিসর। দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব আরো জোরদার করার বিষয়েও একমত হয়েছে ওয়াশিংটন ও কায়রো।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির বিদায়ী চেয়ারম্যান ও রিপাবলিকান সিনেটর জিম রিশ। ওয়াশিংটনে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এক বিবৃতিতে জিম রিশ বলেন, ‘অঞ্চলটিতে চলমান অস্থিতিশীলতার মধ্যে অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে মিসরের সঙ্গে আমাদের অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘আমরা একসঙ্গে সুদানের চলমান সংকট মোকাবিলা, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা এবং দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব আরো জোরদার করতে কাজ করব।’

এদিকে জিম রিশ সম্প্রতি সিনেটে চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়েছেন। তবে প্রতিনিধি পরিষদ ও সিনেট—যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ায় আগামী জানুয়ারিতে কংগ্রেসের কমিটিগুলোর নিয়ন্ত্রণ পাবে রিপাবলিকানরা। ফলে সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির নেতৃত্বেও পরিবর্তন আসবে।

এএম

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি ‘জর্জ ওয়াশিংটন’

ইসরাইল সফরের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেন্টকমপ্রধানের বৈঠক

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ৭২ বছরের ফিলিস্তিনি নারী নিহত

প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং

হরমুজ প্রণালীতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বাহরাইন ও কুয়েতে হামলার নিন্দা জানাল কাতার

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

হরমুজে আমিরাতের জাহাজে হামলা, ১১ ক্রু আহত

মক্কার ক্লক টাওয়ারে নতুন দুই বিশ্ব রেকর্ড, আকাশছোঁয়া জাদুঘর ও বিশ্বসেরা পর্যবেক্ষণকেন্দ্র