হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ সহজে ছাড়বে না তেহরান

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি অবরুদ্ধ বা নিয়ন্ত্রণ করার বিষয়ে ইরানের হুমকি মূলত তাদের পরমাণু কর্মসূচির মতোই একটি বড় দরকষাকষির হাতিয়ার হিসেবে কাজ করে। অস্ট্রিয়া সরকারের সাবেক ডিফেন্স অ্যাটাশে ভলফগ্যাং পুশতাই এই মন্তব্য করেছেন।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পুশতাই বলেন, “এটি ইরানের কাছে অনেকটা পারমাণবিক বোমার মতোই এক শক্তিশালী অস্ত্র। এই হাতিয়ার ব্যবহার করে তারা মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং পরোক্ষভাবে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তারা কোনোভাবেই এই নিয়ন্ত্রণ হাতছাড়া করতে চায় না।”

তিনি আরও যোগ করেন, “ইরান যদি এখন বলেও যে—'হ্যাঁ, আমরা কোনো শুল্ক বা ফি ছাড়াই সবার জন্য এই প্রণালি উন্মুক্ত করে দিচ্ছি', তার মানে এই নয় যে তারা ভবিষ্যতেও এই অবস্থানে অনড় থাকবে।”

চলমান পরিস্থিতি বিশ্লেষণ করে এই সাবেক ডিফেন্স অ্যাটাশে বলেন, “এই দ্বন্দ্বে জড়িত তিনটি পক্ষ—আমেরিকা, ইরান এবং ইসরাইলের ক্ষেত্রে আমরা দেখেছি যে, তাদের কেউ আজ একটা কথা বললে আগামীকালও যে তারা সেই অনুযায়ী কাজ করবে, তার কোনো নিশ্চয়তা নেই।”

এসআর

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

বিশ্ব ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে: বিশ্লেষক

‘আমার জীবনও ধ্বংসস্তূপে চাপা পড়েছে’Ñপরিবারের ১২ সদস্য হারানো ইরানি যুবক

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ২২ দেশে বন্দরের শ্রমিকদের ধর্মঘট

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ইয়েমেনে হতাহত ৯ হাজারের বেশি, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরুজ্জীবনে তেহরানে কাতারের প্রতিনিধিদল

হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির

ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত