হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিয়ে ইরান–ওমান আলোচনা

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে গত সপ্তাহে ইরান এবং ওমানের প্রযুক্তিগত দল ওমানে বৈঠক করেছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় একটি কাঠামো তৈরি করে এই প্রক্রিয়াকে কার্যকর করার বিষয়েই মূল আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, ওমানসহ সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে ইরান এবং আগামী সপ্তাহেও ওমানি প্রতিনিধিদের সঙ্গে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা চলবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে এই আলোচনা হচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

সূত্র: আলজাজিরা

এসআর

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

শত্রুদের নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত, জানাল ইরান

ইসরাইলে ‘জায়নবাদী সরকার’ গঠনে ৪ শর্ত দিলেন আইজেনকোট

আরবরা শত্রু এবং ফিলিস্তিনের ভূমি ইহুদিদের—প্রশিক্ষণে মগজ ধোলাই হয় ইসরাইলি সেনাদের

ইসরাইলকে ভোট দিয়েছে ইসরাইলিরা, ব্যালটে কেন ছিল না গাজা

পারমাণবিক ইস্যুত কোনো ছাড় নয়, আলোচনার আগে দাবি পূরণের শর্ত ইরানের

বেদুইন নারীদের ভোটে সাফল্য আরব দলগুলোর

ইয়েমেনে নতুন করে যুদ্ধে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬১০০ অন্তঃসত্ত্বা নারী

ইরান যুদ্ধ থেকে ফায়দা লুটছে তেল কোম্পানিগুলো: স্যান্ডার্স