হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের বিরুদ্ধে আঞ্চলিক ঐক্যের ডাক ইরানের

আল-জাজিরা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

ইসরাইলি ‘আগ্রাসন ও যুদ্ধংদেহী তৎপরতা’ ঠেকাতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে আরো সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে ফোনে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তাদের আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি এবং ইসরাইলের কর্মকাণ্ড মোকাবিলায় সমন্বয়ের প্রয়োজনীয়তা উঠে আসে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে আরাগচি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে লেবাননের ‘প্রতিরোধের’ প্রতি ইরানের পূর্ণ সমর্থনের কথাও জানান তিনি।

জবাবে বেরি ইরানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি দক্ষিণ লেবাননের পরিস্থিতি সম্পর্কে আরাগচিকে অবহিত করেন।

বেরি বলেন, ইসরাইলের ‘লঙ্ঘন’ বন্ধ করা এবং এসব কর্মকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামি দেশগুলোর ‘আইনি ও নৈতিক দায়িত্ব’ রয়েছে।

এএম

ট্যাংকারে হামলা চালিয়ে মাইন বিস্ফোরণের কথা বলছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

ডিজেল বন্ধ, বিপর্যয়ের মুখে গাজার চিকিৎসাব্যবস্থা

ইয়েমেনের তাইজ শহরে সৌদি জোটের হামলা, দুই শিশুসহ নিহত ৩

সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট

হরমুজ অবরোধে গভীর সংকটে আরব দেশগুলোর অর্থনীতি

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

গাজার শিক্ষাব্যবস্থা ইউনেস্কোর কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই: জাতিসংঘ