হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সামরিক অভিযানে ছিটকে আসা শার্পনেলের আঘাতে কাতারি নাগরিক নিহত

আমার দেশ অনলাইন

কাতারের উপকূলে একটি নৌযান নিখোঁজ হওয়ার পর তাতে থাকা এক কাতারি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। সামরিক অভিযানের সময় ছিটকে আসা শার্পনেলের আঘাতে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল। খবর আলজাজিরার।

রোববার এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগের দিন শুরু হওয়া অনুসন্ধান অভিযানের পর রোববার ভোরে নিখোঁজ নৌযানটির সন্ধান পাওয়া যায়।

তবে ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মন্ত্রণালয়। এছাড়া ছররার আঘাতটি রোববার কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর দিকে ইরানের ছোড়া ড্রোন হামলার সঙ্গে সংশ্লিষ্ট কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

‘নিজেদের অপরাধ ঢাকতে’ আর্মেনীয় গণহত্যা ইস্যু টানছে ইসরাইল: তুরস্ক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে সৌদি যুবরাজ ও ম্যাক্রোঁর ফোনালাপ

উপসাগরীয় দেশগুলোকে আবারো যে সতর্কবার্তা দিল ইরান

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

স্থিতিশীলতা ফেরাতে জিসিসি ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরাকের

বেন গভিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান

হিজবুল্লাহকে পিষে ফেলতে বললেন বেন গভির

ভেনেজুয়েলায় নিখোঁজ ৬৯ হাজার মানুষ

গাজায় তাঁবুতে হামলা চালিয়ে ঘুমন্ত শিশুদের হত্যা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের