হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইরান

আলজাজিরা

ইরানের রাজধানী তেহরানে সামরিক অস্ত্রভাণ্ডারের ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি), স্যাটেলাইট উৎক্ষেপণ যান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করা হচ্ছে। ৯ নভেম্বর ২০২৬। ছবি: আনাদোলু ছবি: আনাদোলু

বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক রাডার স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)

মঙ্গলবার দেশটির ইসা বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।

তবে বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটিতে একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। এদিকে হামলার পর রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, এ অঞ্চলে মার্কিন বাহিনীর শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

হামলার আগে বাহরাইনের বাসিন্দাদের মোবাইলফোনে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়। এরপর রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। গত কয়েক দিনেও দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক রাডার স্থাপনা লক্ষ্য করে একাধিক হামলার দাবি করেছে আইআরজিসি।

এর আগে রোববার বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন ছোড়ার দাবি করে আইআরজিসি। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করেন। যুক্তরাষ্ট্রের কথিত শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানায় ইরানের সামরিক বাহিনী।

এ ছাড়া গত শুক্রবারও বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সামরিক বাহিনী ওই স্থাপনায় হামলার দাবি অস্বীকার করে। তারা জানায়, ইরানের দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা থমকে আছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় বাহরাইনে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।

এএম

গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের

ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৬০ জনের বেশি ব্যক্তির কারাদণ্ড, তেহরানের নিন্দা

ইসরাইলের স্বার্থ রক্ষার পরিবর্তে নিজের স্বার্থকে প্রাধান্য দিতেন নেতানিয়াহু: বাইডেন

হরমুজে একাধিক তেলবাহী জাহাজে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন আতঙ্ক

যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের উত্তেজনা ফের বাড়ছে

শীতে গ্যাস সংকটের আশঙ্কা ইরানে, উৎপাদন সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত

এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা

হুথিদের চাপে সৌদি জোট, কমান্ডার বদলালেন বাদশাহ সালমান