হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়াল

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭২ হাজার ৭৭৩ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন আরো ১ লাখ ৭২ হাজার ৭২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চলছে। এতে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

এদিকে, গত অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দেওয়া হলেও হামলা পুরোপুরি বন্ধ হয়নি। বরং যুদ্ধবিরতির পরো প্রায় প্রতিদিনই ইসরাইলি বাহিনীর হামলার ঘটনা ঘটছে। এ সময়ের মধ্যে অন্তত ৮৮১ জন নিহত এবং আরো ২ হাজার ৬২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আন্তর্জাতিক মহলে গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও এখনো স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়নি। সংঘাত অব্যাহত থাকায় সেখানে মানবিক সংকট আরো গভীর হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

আগাম নির্বাচনের পথে ইসরাইল, নেসেট ভেঙে দেওয়ার বিল প্রাথমিক অনুমোদন

হরমুজে মাইন পুতে রাখার বিষয়ে নিশ্চিত নয় ফ্রান্স

হরমুজ প্রণালি অতিক্রম করল দুই চীনা ট্যাংকার

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনায় চীন ও রাশিয়া

আহমাদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইসরাইলের পক্ষে কাজে অস্বীকৃতি, বরখাস্ত গুগলের ইঞ্জিনিয়ার

ইরানের সঙ্গে সমন্বয় করে হরমুজ পার হচ্ছে দক্ষিণ কোরিয়ার জাহাজ

ইরানযুদ্ধ নিয়ে মার্কিন জেনারেল ও আইনপ্রণেতার তুমুল বাগ্‌যুদ্ধ

হরমুজ ইস্যুতে ইরান ও দক্ষিণ কোরিয়ার আলোচনা অব্যাহত

ইরানে আহমাদিনেজাদকে ক্ষমতায় আনতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল