হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

আমার দেশ অনলাইন

ছবি: টাইমস অব ইসরাইল

ইসরাইলজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বনি ব্রাকে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।

ইসরাইলের চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানায়, মধ্যাঞ্চলীয় বনি ব্রাক এলাকায় আহত ১৪ জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে একজন ১১ বছর বয়সী মেয়ে এবং একজন ১৩ বছর বয়সী ছেলে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বনি ব্রাকে একটি দোতলা অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হোলোন ও পেতাহ টিকভায় ক্ষেপণাস্ত্র হামলায় আগুন লেগে যায়।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে দেশের দিকে ধেয়ে আসা আরো এক দফা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এক ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে এটি ইসরাইলকে লক্ষ্য করে ছোড়া তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা।

ইসরাইলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানাায়, ইরান থেকে ছোড়া বেশকিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে। ইরানের হামলাগুলো দেশের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলসহ ইসরাইলজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।

সূত্র: আল জাজিরা

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’-এর মোড়ক উন্মোচন

রৌমারীতে খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদযাপিত, র‍্যালি ও পোনা অবমুক্ত

রায়গঞ্জে বিএনপির সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি

ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ

টেকনাফে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলি উদ্ধার, রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

পর্যটনকেন্দ্র চর হেয়ার থেকে বালু উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে